১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলের পর এবার পটুয়াখালীতে প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬

পটুয়াখালীতে মায়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ সুপারি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৬ জন পাচারকারীকে আটক করেছেন তারা।

সোমবার (১৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত শনিবার সকাল ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন ৪টি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ২৪ হাজার ৬৩০ কেজি সুপারি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকা। এ সময় সুপারি পাচারের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানান, জব্দকৃত সুপারি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ রকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, এর আগে বাউফল উপজেলার কালাইয়া ধানহাটের খালে গভীর রাতে অবস্থান নেওয়া একটা কার্গো থেকে মায়ানমার থেকে আসা চোরাচালানের পথে আসা বিপুল পরিমাণ সুপারি ও পপি সিড জব্দ করা হয়। কিন্তু এসময় কাউকে আটক করা হয়নি। তবে জব্দকৃত মালমাল গুলো বাউফল থানার ভীতরে রাখা হয়েছে। এতে চোরাচালান কারবারি এখন জব্দকৃত মালামাল ছাড়িয়ে নিতে উচ্চ আদালতে দৌড়ঝাঁপ করছে বলে জানা গেছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালীতে ফুড ব্লগারকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাউফলের পর এবার পটুয়াখালীতে প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬

আপডেট সময়: ০৯:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬