০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর চাঞ্চল্যকর ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক ডাকাত সর্দার লিটন র‍্যাবের হাতে গ্রেফতার

র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-১১, সদর কোম্পানী এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০১ মে ২০২৬ ইং তারিখ দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা হতে অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলার সদর থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত লিটন (২৬), পিতা- শহিদুল ইসলাম, মাতা- হাসিনা বেগম, সাং-বদরপুর, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার বিবরনে জানা যায়, বাদী অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। গত ০৯ নভেম্বর ২০২৪ ইং তারিখ বাদী ও তার পরিবারের লোকজন প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মুখোশ পরিহিত অজ্ঞাতনামা ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে বাদীসহ তার পরিবারের সকল সদস্যকে মারধর করে। ডাকাত দল বাদীর পরিবারের লোকজনকে অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুণ্ঠন করে নিয়ে পালিয়ে যায়, যার আনুমানিক মূল্য ১৩,৭৩,০০০/- (তেরো লক্ষ তিয়াত্তর হাজার) টাকা। পরবর্তীতে বাদী পটুয়াখালী সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

উক্ত ডাকাতি ঘটনার পর থেকেই র‍্যাব-৮, বরিশাল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‍্যাব-৮, বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১, সদর কোম্পানী এর সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

ঘাম ঝরানো ফসলে বৃষ্টির হানা; মির্জাগঞ্জে দিশেহারা কৃষকের চোখে জল

পটুয়াখালীর চাঞ্চল্যকর ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক ডাকাত সর্দার লিটন র‍্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময়: ০৯:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬