০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের রায়ে ক্ষমতা ফিরে পেলেন পটুয়াখালীর ৮ জন চেয়ারম্যান

পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কামাল বিশ্বাস ও দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু, আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর এবং চরবোরহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজির আহমেদ সরদার সহ জেলার মোট ৮ জন ইউপি চেয়ারম্যান আদালতের নির্দেশে তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা ফিরে পেয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ই আগষ্ট- ২০২৪ ইং আওয়ামী লীগ সরকার পতনের পরপরই পলাতক থাকা চেয়ারম্যানরা এবং পূর্বে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে এসব চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল এবং সাধারণ সেবা কার্যক্রমে ধীরগতি দেখা দেয়।

এ পরিস্থিতিতে চেয়ারম্যানরা আদালতের শরণাপন্ন হলে শুনানি শেষে আদালত তাদের পক্ষে রায় দেন। আদালতের নির্দেশনার পর পুনরায় দায়িত্ব পালনে কোনো বাধা না থাকায় সংশ্লিষ্ট চেয়ারম্যানরা তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন।

চেয়ারম্যানরা জানিয়েছেন, আদালতের এ রায়ে তারা ন্যায়বিচার পেয়েছেন এবং এখন থেকে জনগণের সেবা আরও জোরদারভাবে পরিচালনা করবেন। স্থানীয় বাসিন্দারাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালীতে বজ্রপাতে কলেজ ছাত্র সহ প্রাণ হারিয়েছে ৪ জন, অর্ধশতাধিক গরুর মৃত্যু

আদালতের রায়ে ক্ষমতা ফিরে পেলেন পটুয়াখালীর ৮ জন চেয়ারম্যান

আপডেট সময়: ০৭:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬