এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় ৭৭টি শিক্ষা কেন্দ্রে মোট ২৫ হাজার ২৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে।
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি অফিস সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল সারাদেশে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু।
উক্ত পরীক্ষায় পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় ৭৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ১৬,২৯৯ জন, ২২টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ৬,৯১০ জন এবং ১৩টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ২,০২১ জনসহ মোট ২৫,২৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
উপজেলা ওয়ারী এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশবাল) পরীক্ষার্থী হচ্ছে- সদর উপজেলায় ৪,৮৪৯ জন, বাউফলে ৬,২৬৭ জন, দুকমিতে ১,৭৬১ জন, দশমিনায় ২,০৫০ জন, মির্জাগঞ্জে ২,০৩২ জন, গলাচিপায় ৪,০৩৯ জন, কলাপাড়ায় ৩,০২১ জন ও রাঙ্গাবালী উপজেলায় ১,২১১ জন পরীক্ষার্থী।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানিয়েছেন, “নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে মাননীয় শিক্ষা মন্ত্রীর নির্দেশনায় এ বছর প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলা পর্যায়সহ প্রতি উপজেলায় ম্যাজিস্ট্রেট নিয়োগসহ একাধিক ভিজিলেন্স টিম গঠন, কেন্দ্র সমূহে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাব মোতায়েনসহ পরীক্ষার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জালাল আহমেদ: 












