১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ব্যাটারি চার্জ দিতে গিয়ে অটোরিকশা চালকের মৃত্যু

মোঃ রিয়াজ হোসেন, মির্জাগঞ্জ, পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.কামাল শরীফ (৪০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার মাধবখালী ইউনিয়ন এর বাজিতা দ্বিতীয় খন্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল একই গ্রামের হোসেন শরীফের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাল তার অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।স্থানীয় ইউপি সদস্য মোল্লা মারুফ হোসেন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

মির্জাগঞ্জে ব্যাটারি চার্জ দিতে গিয়ে অটোরিকশা চালকের মৃত্যু

আপডেট সময়: ০৭:১৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩