০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার চাঞ্চল্যকর সন্তানের হাতে পিতা হ*ত্যার ঘটনায় প্রধান দুই অভিযুক্ত ১২ ঘন্টার মধ্যে র‍্যাবের অভিযানে গ্রেফতার

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ মার্চ ২০২৬ ইং তারিখ রাতে মাদারীপুর জেলার সদর থানাধীন মোস্তাফাপুর এলাকা হতে অভিযান পরিচালনা করে বরগুনা জেলার পাথরঘাটা থানার চাঞ্চল্যকর সন্তানের হাতে পিতা হত্যার ঘটনায় প্রধান দুই অভিযুক্ত ১। মোঃ সোহেল প্রকাশ কাইয়ুম শিকদার (৩৬) ২। মোঃ নাসির শিকদার (৩৯) উভয় পিতা মৃত মন্টু শিকদার, সাং- ‍উত্তর কাঠালতলী, ০১ নং ওয়ার্ড থানা পাথরঘাটা জেলা বরগুনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার বিবরণে জানা যায়, মৃত ভিকটিম বাদীর পিতা। গ্রেফতারকৃত অভিযুক্তগন বাদীর সৎ ভাই। প্রায় ৩০ বছর পূর্বে বাদীর পিতা তার প্রথম স্ত্রীকে তালাক প্রদান করে। ভিকটিমের প্রথম স্ত্রীর দুই সন্তান এর সাথে তাদের পিতা মৃত মন্টু শিকদার এর জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। উক্ত বিরোধের জের ধরে ইং ২০/০৩/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় ভিকটিম গরু আনার জন্য ভিকটিমের বাড়ির সামনে কাঠালতলী সাকিনস্থ বেড়ীবাধে গেলে অভিযুক্তগণ পূর্ব পরিকল্পিতভাবে একে অপরের সহযোগিতায় ভিকটিমকে এলোপাথারি মারধর করে। ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হলে অভিযুক্তগণ ভিকটিমকে মৃত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের দ্বিতীয় স্ত্রীর সন্তান বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ দুপুরে নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-৮, ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮ এর চৌকস আভিযানিক দল তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযুক্তদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী’র কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

বরগুনার চাঞ্চল্যকর সন্তানের হাতে পিতা হ*ত্যার ঘটনায় প্রধান দুই অভিযুক্ত ১২ ঘন্টার মধ্যে র‍্যাবের অভিযানে গ্রেফতার

বরগুনার চাঞ্চল্যকর সন্তানের হাতে পিতা হ*ত্যার ঘটনায় প্রধান দুই অভিযুক্ত ১২ ঘন্টার মধ্যে র‍্যাবের অভিযানে গ্রেফতার

আপডেট সময়: ০৪:১৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬