০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা মোহাম্মদপুর এলাকার কিলার গ্রুপের সদস্য মোল্লা কাউসার পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে গ্রেফতার

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-২, মোহাম্মদপুর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ মার্চ ২০২৬ইং তারিখ সন্ধ্যায় পটুয়াখালী সদর থানাধীন মুসলিমপাড়া এলাকা হতে ডিএমপির মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলার অভিযুক্ত মোল্লা কাউসার (২৫) পিতা- শানু প্রকাশ মামুন মৃধা, সাং কেউয়াবুনিয়া, বড় বিঘাই, থানা ও জেলা পটুয়াখালী বর্তমান সাং- কাটাসুর, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার বিবরণে জানা যায়, কথিত আছে অভিযুক্তগণ মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার স্পট এর নেতৃত্ব দেয়। বাদী ও তার বন্ধু মিলে এলাকায় অভিযুক্তদের মাদক স্পট বন্ধ করে দেয়। এতে অভিযুক্তগণ ক্ষিপ্ত হয়ে গত ২১/০২/২০২৬ ইং তারিখ সংঘবন্ধ ভাবে মোহাম্মদপুর বসিলা রোডস্থ বাদী ও তার বন্ধুকে ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসলে অভিযুক্তগন ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে বাদী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে ঘটনার পর থেকেই র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮ এর চৌকস আভিযানিক দল তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

“আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি এমন একটি ম*রণ*ঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন”- মাননীয় শিক্ষামন্ত্রীকে অধ্যক্ষ মাসুদ আলম বাবুল

ঢাকা মোহাম্মদপুর এলাকার কিলার গ্রুপের সদস্য মোল্লা কাউসার পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে গ্রেফতার

আপডেট সময়: ০৮:৩৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬