পটুয়াখালীর ঐতিহ্যবাহী স্মার্ট ক্যাডেট মিশন একাডেমি আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৯ ডিসেম্বর (শুক্রবার) হতে বিভিন্ন শিডিউলে স্মার্ট ক্যাডেট মিশন একাডেমির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পরীক্ষায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের শুক্রবার ১৯ ডিসেম্বর বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫ম শ্রেণি, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯ টা পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণি, ২০ ডিসেম্বর (শনিবার) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩য় ও ৯ম শ্রেণি, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪র্থ শ্রেণি এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৭ম শ্রেণির শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
এবং ২১ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৮ম শ্রেণির শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
তাই, অংশগ্রহণকৃত সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উক্ত শিডিউল অনুযায়ী সবুজবাগ প্রথম লেনে মসজিদ সংলগ্ন আপন আলয়ের ৩য় ও ৪র্থ তলায় স্মার্ট ক্যাডেট মিশন একাডেমির নিজ কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন একাডেমি কতৃপক্ষ।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 









