০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষককে গু*লি করে হ*ত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল করিম র‍্যাব-৮ এর অভিযানে গ্রে*ফতার

বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ১১ ডিসেম্বর ২০২৫ইং তারিখ সকালে পটুয়াখালী সদর হতে অভিযান পরিচালনা করে কক্সবাজারের চাঞ্চল্যকর কৃষককে গুলি করে হত্যার ঘটনায় পলাতক প্রধান অভিযুক্ত আব্দুল করিম (৩৫) পিতা আব্দুস ছালাম, সাং ছনখোলা উত্তর নয়াপাড়া, থানা ও জেলা কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম একজন কৃষক। ধানক্ষেতে ছাগল ঢুকে ধান খাওয়াকে কেন্দ্র করে ভিকটিমের সাথে অভিযুক্তদের মনোমালিন্যকে কেন্দ্র করে গত ৩০/১১/২০২৫ইং বিকাল অনুমান ০৩:৩০ ঘটিকার সময় অভিযুক্তগণ একত্রে আগ্নেয়াস্ত্র ও মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে বাদীর বসতভিটায় প্রবেশ করে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

কৃষককে গু*লি করে হ*ত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল করিম র‍্যাব-৮ এর অভিযানে গ্রে*ফতার

আপডেট সময়: ০৯:৩৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫