১২:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

“সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ প্রশাসন সর্বত্র প্রস্তুত” -পটুয়াখালীতে নবাগত পুলিশ সুপার 

পটুয়াখালীতে নবাগত পুলিশ সুপার আবু ইউসুফ এর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান চলমান পরিস্থিতি, মাদক, ট্রাফিক ব্যবস্থাসহ আইনশৃঙ্খলা নিয়ে অভিমত ও পরামর্শ ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকরা। পরে সাংবাদিকদের অভিমত ও পরামর্শ শুনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন নবাগত পুলিশ সুপার আবু ইউসুফ। 

পুলিশ সুপার আরো বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের সকলের জন্য চ্যালেঞ্জিং। তাই সুষ্ঠু ও অবাধ নিরেপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সর্বত্র প্রস্তুত।”

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামসহ অন্যন্য পুলিশ কর্মকর্তাগণ এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

“সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ প্রশাসন সর্বত্র প্রস্তুত” -পটুয়াখালীতে নবাগত পুলিশ সুপার 

আপডেট সময়: ১১:৪৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫