১২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ, ৬ বাস চালককে জরিমানা

সুনিল সরকার, পটুয়াখালী: কলাপাড়ায় ঢাকাগামী ৬ টি বাসে অভিযান চালিয়ে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বাসগুলোর ৬ চালককে ২ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক।

পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় মৎস্য বিভাগ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, “১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন ও বিনিময় করলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।”

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ, ৬ বাস চালককে জরিমানা

আপডেট সময়: ১০:১৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫