০১:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার নিরালায় স/শস্ত্র ছিনতাই: সিগারেট কোম্পানির এক কর্মীকে গু/লি করে ল্যাপটপের ব্যাগ নিয়ে পালাল দুর্বৃত্তরা

খুলনা নগরীতে এক সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে তাঁর কাছে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই কর্মীর নাম সালমান (২৩)। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সালমান নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের সবুজবাগ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জাহাঙ্গীর। তিনি ক্যামেল সিগারেট কোম্পানিতে পিয়ন হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে করে আসা চার দুর্বৃত্ত সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পেটের ডান পাশে গুলি লাগে। এরপর দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে সহকর্মীরা আহত সালমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, কী কারণে এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

Tag:
জনপ্রিয়

কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি ম/র্মান্তি/ক সড়ক দু/র্ঘট/নার শিকার বাস-মোটরসাইকেল ও ট্রাক, নি/হ/ত ১

খুলনার নিরালায় স/শস্ত্র ছিনতাই: সিগারেট কোম্পানির এক কর্মীকে গু/লি করে ল্যাপটপের ব্যাগ নিয়ে পালাল দুর্বৃত্তরা

আপডেট সময়: ০৭:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬