০১:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে বৃষ্টি, উত্তাল সাগর; পায়রাসহ চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টিপাত হয়েছে। গতকাল রাতে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়। এদিকে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সাগরে সৃষ্ট বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বিরাজ করছে বৈরী আবহাওয়া।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আজ দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছিল। গতকাল সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৮ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

এ পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার সব ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

Tag:
জনপ্রিয়

কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি ম/র্মান্তি/ক সড়ক দু/র্ঘট/নার শিকার বাস-মোটরসাইকেল ও ট্রাক, নি/হ/ত ১

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে বৃষ্টি, উত্তাল সাগর; পায়রাসহ চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

আপডেট সময়: ১১:০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬