০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার তেরখাদায় মোটরসাইকেলে এসে যুবদল নেতাকে দুর্বৃত্তদের গু/লি, আহত যুবদল নেতা হাসপাতালে ভর্তি

খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে মোঃ রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পারহাজী গ্রামে সেনের বাজার-মধুপুর সড়কের খান ব্রিকসের কাছে এ ঘটনা ঘটে।

আহত রামীম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় রামীম একটি ভ্যানে অবস্থান করছিলেন। এ সময় মোটর সাইকেলে আসা অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পাঁজরে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

Tag:
জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হা/মলা, দুই পুলিশ সদস্যকে মা/রধ/রের অভিযোগ

খুলনার তেরখাদায় মোটরসাইকেলে এসে যুবদল নেতাকে দুর্বৃত্তদের গু/লি, আহত যুবদল নেতা হাসপাতালে ভর্তি

আপডেট সময়: ০৪:৫২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬