১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর গলাচিপার আগুনমুখায় মিললো আড়াই কেজির বিশালাকৃতির রাজা ইলিশ; ১২ হাজার টাকায় বিক্রি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আগুনমুখা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বিশালাকৃতির ‘রাজা ইলিশ’।

জানা যায়, উপজেলার পানপট্টি ইউনিয়নের বাসিন্দা অভিজ্ঞ জেলে ইয়াকুব মাঝি ও তাঁর সঙ্গীরা শনিবার গভীর রাতে প্রতিদিনের মতো আগুনমুখা নদীর মোহনায় জাল ফেলেন। ভোররাতে জাল গুটিয়ে তোলার সময় অন্যান্য সাধারণ আকারের ইলিশের সঙ্গে ধরা পড়ে বিশাল আকৃতির এই ইলিশটি।

রোববার সকালে পানপট্টি লঞ্চঘাটের সোহাগ হাওলাদারের আড়তে মাছটি বিক্রির জন্য আনা হলে ইলিশটি দেখতে ঘাটে জড়ো হন অসংখ্য ক্রেতা ও উৎসুক মানুষ। হাঁকডাকের একপর্যায়ে সর্বোচ্চ দর হাঁকিয়ে ১২ হাজার টাকায় মাছটি কিনে নেন গলাচিপা বাজারের প্রবীণ আড়তদার মো. মনির হোসেন।

জেলে ইয়াকুব মাঝি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “জালে এত বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। সাধারণ ইলিশের মধ্যে এত বড় ইলিশটি দেখে আমরা রোমাঞ্চিত হয়ে পড়ি। উপযুক্ত দাম পাওয়ায় আমাদের কষ্ট সার্থক হয়েছে।”

গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন নবী জানান, “নদীর নাব্যতা বজায় থাকা এবং সময়োপযোগী সংরক্ষণ অভিযানের ফলে প্রজনন মৌসুমে এমন আকর্ষণীয় ইলিশ নদীর মোহনায় চলে আসছে।”

আড়াই কেজি ওজনের ইলিশ জালে ধরা পড়ার এই ঘটনা সাধারণ জেলেদের মধ্যেও আশার সঞ্চার করছে। চলতি মৌসুমে ইলিশের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সামনের দিনগুলোতে অন্যান্য জেলের জালেও এমন বড় আকারের ইলিশ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ১১:২৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬