০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গৌরনদীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ “১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার” এ স্লোগান নিয়ে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখান করে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি ও স্বারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজ গৌরনদী উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে উপজেলার ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করেন। এ সময় সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখার সভাপতি আবু হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী শিক্ষক সমাজ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জহিরুল ইসলাম জহির। সংগঠনের উপজেলার সাধারণ সম্পাদক সুদাম পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এসএম জাকির হোসেন, রাশিদা কাজী, আকলিমা বেগম, মোঃ রফিকুল ইসলাম টিটু, মোঃ বোরহান উদ্দিন, আবুল খায়ের প্রমুখ।

বক্তরা ২০০৯ সাল থেকে আটকে থাকা সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গৌরনদীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময়: ০৪:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪