১২:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর মাদক সম্রাট সোহেল মাতবর ডিবি’র জালে আটক

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর তিতাস মোড় এলাকা থেকে ডিবি’র অভিযানে ৩’শ পিচ ইয়াবা ও মটরবাইকসহ ২১ মাদক মামলার আসামী ও মাদক সম্রাটখ্যাত মোঃ সোহেল মাদবর (৩২)কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটক ওই কারবারি জেলার স্বনির্ভর রোডের চরপাড়া (ওয়ায়েজীয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শের) এলাকার মোঃ শাহ আলম মাতবরের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ জেলা প্রশাসকের বাস ভবনের দক্ষিন পূর্ব কোনে চৌরাস্তা টু তিতাস মোড় গামী পাকা রাস্তার উপর থেকে সোহেল মাদবরকে ৩’শ পিচ ইয়াবা ও মটরবাইকসহ আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা সাউথ বিডি নিউজ ২৪ কে বলেন, ধৃত আসামী একজন দুর্ধর্ষ মাদক সম্রাট। তার বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালীর মাদক সম্রাট সোহেল মাতবর ডিবি’র জালে আটক

আপডেট সময়: ০৫:৫১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪