০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ১১ লাখ টাকার ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার, ৫টির বেশি ডাকাতি মামলায় অভিযুক্ত

ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর ১১ লাখ ২৬ হাজার টাকা ডাকাতির মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত ও কথিত ডাকাত সর্দার মো. সোহেল রানা (৩৫)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। তার বিরুদ্ধে পাঁচটির বেশি ডাকাতি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে ভোলার দুলারহাট থানাধীন দুলারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে এসআরবি-৮-এর ভোলা ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সোহেল রানা ভোলা জেলার দুলারহাট থানার ফরিদাবাদ এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল মুখ গামছা ও কাপড় দিয়ে ঢেকে দেশীয় অস্ত্রশস্ত্র ও পাইপগান নিয়ে ভুক্তভোগীর বসতঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে। একপর্যায়ে পরিবারের সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নগদ ১১ লাখ ২৬ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ আরাফাত হোসেন চৌধুরী বাদী হয়ে ভোলার বোরহানউদ্দিন থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের একপর্যায়ে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তারের জন্য তদন্তকারী কর্মকর্তা এসআরবি-৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র পাঠান।

এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮-এর ভোলা ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে দুলারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর সোহেল রানাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মামলার তদন্ত ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ০৫:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬