বাগেরহাটের রামপাল উপজেলায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ২ নম্বর উজলকুড় ইউনিয়নের রনশেন মিরাখালী এলাকায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই এলাকায় তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রামপাল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই তরুণীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কেউ মরদেহটির পরিচয় সম্পর্কে তথ্য জানলে অথবা কোনো নিখোঁজ তরুণীর সঙ্গে মিল খুঁজে পেলে রামপাল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে জনবসতিপূর্ণ এলাকায় অজ্ঞাত পরিচয় তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশি তদন্তের আগে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
বাগেরহাট প্রতিনিধি: 











