১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের

পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাকারিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার কলাপাড়া থানা পুলিশের একটি অভিযানিক দল মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের অভিযোগে মোঃ জাকারিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ জাকারিয়া কলাপাড়া উপজেলার চাকামইয়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ বিভাগ।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর গলাচিপায় দোকানে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৭ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের

আপডেট সময়: ০২:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬