১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে স্কুলছাত্রী যুথি হ/ত্যা: বাবার দায়ের করা মামলায় প্রেমিকসহ তিনজন আটক, জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থী মোসা. ইসরাত জাহান যুথি হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন তার বাবা। এ ঘটনায় নিহতের কথিত প্রেমিকসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিহতের বাবা মো. জামাল হাওলাদার বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দায়ের করা এ মামলার নম্বর ৫।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইসরাত জাহান যুথি সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিদ্যালয়ে টেস্ট পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। তবে সেদিন আর বাড়িতে ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাড়ির পাশের একটি পানের বরজের কাছে যুথির জুতা দেখতে পান স্বজনরা। পরে আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানের বরজ সংলগ্ন স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়।

খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শুক্রবার (৬ নভেম্বর) ময়নাতদন্ত শেষে পুলিশ মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। পরে বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে, যুথি হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাইয়ের অংশ হিসেবে নিহতের কথিত প্রেমিকসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, “নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় নিহতের প্রেমিকসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছিল। যুথি হত্যার ঘটনায় প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।”

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ০৯:৫৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬