০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী শহরে ডিবি পুলিশের মা/দকবি/রোধী অভিযান: ৮০ পিস ই/য়া/বাসহ দুই যুবক গ্রেপ্তার; মামলা প্রকৃয়াধীন

পটুয়াখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২ নভেম্বর) বিকেলে পটুয়াখালী পৌরসভার ফৌজদারি পুলসংলগ্ন পুরাতন সোনালী ব্যাংক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সত্য রঞ্জন ভদ্র (২৭) ও মো. জুম্মান (২৬)। সত্য রঞ্জন ভদ্র পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পটুয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় বসবাস করেন। অপরদিকে, মো. জুম্মান পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পিটিআই রোড এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে ফৌজদারি পুলসংলগ্ন পুরাতন সোনালী ব্যাংক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই যুবককে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag:
জনপ্রিয়

রাঙ্গাবালীতে গৃহবধূ শিলার রহস্যজনক মৃত্যু: ন্যায় বিচারের দাবিতে থানার সামনে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

পটুয়াখালী শহরে ডিবি পুলিশের মা/দকবি/রোধী অভিযান: ৮০ পিস ই/য়া/বাসহ দুই যুবক গ্রেপ্তার; মামলা প্রকৃয়াধীন

আপডেট সময়: ০৭:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬