০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন: যুব ঋণের চেক বিতরণ ও কর্মমুখী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসতিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। এই তরুণ জনগোষ্ঠীকে দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। শুধু চাকরির পেছনে না ছুটে কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে যুবসমাজকে নিজেদের কর্মসংস্থান নিজেরাই সৃষ্টি করতে হবে।

আলোচনা সভা শেষে বেকার ও কর্মপ্রত্যাশী যুবকদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নির্বাচিত প্রশিক্ষিত ও সম্ভাবনাময় যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং কারিগরি দক্ষতা বিকাশে বিভিন্ন ট্রেডভিত্তিক নতুন একটি প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে যুবসমাজকে সময়োপযোগী দক্ষতা অর্জন করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তাকে কাজে লাগিয়ে তরুণেরা আত্মকর্মসংস্থানের পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে পারবেন।

তরুণ প্রজন্মের মেধা, মনন ও শ্রমকে যথাযথভাবে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ গঠন এবং একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag:
জনপ্রিয়

দশমিনায় স্বামীর সংসারে ফিরতে শ্বশুরবাড়িতে গৃহবধূর দিনভর অনশন, মায়ের অভিযোগে পুলিশি হস্তক্ষেপে উদ্ধার

মির্জাগঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন: যুব ঋণের চেক বিতরণ ও কর্মমুখী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপডেট সময়: ০৪:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬