০৪:২০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ ও তাঁর বিরুদ্ধে জারি করা ষড়যন্ত্রমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সামনের সড়কে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ এবং তাঁর বিরুদ্ধে জারি করা তদন্ত নোটিশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। তাঁরা বলেন, একজন শিক্ষক নেতাকে হয়রানি করে শিক্ষকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে বলেও তাঁরা উল্লেখ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পটুয়াখালী জেলা কমিটির সমন্বয়ক মো. সাজেদুল ইসলাম বাহাদুরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে জারি করা তদন্ত নোটিশ প্রত্যাহার এবং তাঁকে হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণ

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৮:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬