০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পটুয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৭:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় জেলা জামায়াতের উদ্যোগে শহরের লঞ্চঘাট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর নিউ মার্কেটের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের নায়েবে আমির মোশাররেফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নাজমুল আহসান। এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের মেয়র প্রার্থী ও ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক শিবির নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান; জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট তাওহীদুর রহমান এবং জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. তামিম ইকবাল।

এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলমগীর হোসাইন ও এবিএম সাইফুল্লাহ, বায়তুলমাল সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।

Tag:
জনপ্রিয়

সাংবাদিক নজরুল ইসলাম নবীর হঠাৎ অসুস্থতায় খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দের উদ্বেগ, দ্রুত সুস্থতা কামনা

২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পটুয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময়: ০৭:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬