০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন দাবিতে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলাম পটুয়াখালী জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৮:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে নির্ধারণের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা।

শনিবার (১০ অক্টোবর) বাদ আসর পটুয়াখালী মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা মো. আব্দুল হক কাওসারীর নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝাউতলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মো. আব্দুল হক কাওসারীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুব জমিয়তের সভাপতি মুফতী আবু জাফর সমাবেশটি সঞ্চালনা করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা মুফতী শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মো. ওবায়দুল্লাহ ফারুক ও সহসভাপতি মুফতী ওমর ফারুক।

বক্তারা তাঁদের বক্তব্যে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের রায় কার্যকর, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান। একই সঙ্গে তাঁরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান।

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহসভাপতি মাওলানা মোতাহার উদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. সাব্বির আহম্মদ, পৌর কমিটির সভাপতি মাওলানা মো. ইয়াকুব এবং সাধারণ সম্পাদক মুফতী মো. বেল্লাল হোসেন।

Tag:
জনপ্রিয়

বাউফলে ৬৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ প্রস্তুতি

বিভিন্ন দাবিতে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলাম পটুয়াখালী জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময়: ০৮:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬