০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি করপোরেশন হওয়ার পথে পটুয়াখালী পৌরসভা! প্রধানমন্ত্রীর উদ্যোগে পটুয়াখালীতে মানুষের আনন্দ-উচ্ছাস!

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০২:২২:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

দেশের প্রাচীনতম পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রাথমিক সম্মতি পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পটুয়াখালীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী। পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থকরা পৌরবাসীর পক্ষে এ কর্মসূচির আয়োজন করেন।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় শহরের তিতাস মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনানী মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম এবং জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন সুজন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসীন উদ্দিন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, সাইদুর রহমান তালুকদার, বিএনপি নেতা আব্দুর রহমান খন্দকার, আব্দুল লতিফ তালুকদার, লাউকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর, মরিচবুনিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মনিরুজ্জামান টিটু ও গোলাম মাওলা মিঠুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

উল্লেখ্য, ১৮৯২ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালী পৌরসভাটি দেশের প্রাচীনতম পৌরসভাগুলোর একটি। বর্তমানে ‘এ’ শ্রেণির এ পৌরসভার আয়তন ২৬ বর্গকিলোমিটার। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভাটিতে ৫৫ হাজারের বেশি ভোটার রয়েছেন।

সম্প্রতি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটারের মাধ্যমে পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব দেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী আবেদনটি বিবেচনায় নিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

পৌরসভাটিকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীসহ স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে পটুয়াখালী শহরের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ ও নগর ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

Tag:
জনপ্রিয়

বাউফলে ৬৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ প্রস্তুতি

সিটি করপোরেশন হওয়ার পথে পটুয়াখালী পৌরসভা! প্রধানমন্ত্রীর উদ্যোগে পটুয়াখালীতে মানুষের আনন্দ-উচ্ছাস!

আপডেট সময়: ০২:২২:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬