০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হয়রানি ও উচ্ছেদের প্রতিবাদে গলাচিপায় ব্যাটারীচালিত রিকশা চালকদের বি/ক্ষো/ভ; ইউএনওর কাছে অভিযোগ

বোরাক ও মোটর সাইকেল সমিতির নেতাদের বিরুদ্ধে হয়রানি ও উচ্ছেদের অভিযোগে গলাচিপায় বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

লিখিত অভিযোগে তারা বলেন, গলাচিপার জনগুরুত্বপূর্ণ খেয়াঘাট এলাকায় বুধবার সকালে মোটরসাইকেল সমিতির সভাপতি ও সম্পাদকের লোকজন হঠাৎ করে অটোরিকশা চালকদের অবৈধভাবে উচ্ছেদ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করে। এ ঘটনায় ক্ষুব্ধ রিকশা চালকরা দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া রিকশা চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা গলাচিপা খেয়াঘাট এলাকায় অটোরিকশা চালিয়ে যাত্রী পরিবহন করে আসছেন। এর মাধ্যমে তাদের পরিবারের জীবিকা নির্বাহ হয়। তবে সম্প্রতি বোরাক ও মোটরসাইকেল সমিতির সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে তাদের খেয়াঘাট এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় তাদের রিকশা নিয়ে সেখানে অবস্থান করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

রিকশাচালকদের দাবি, খেয়াঘাট এলাকায় যাত্রী পরিবহনের ক্ষেত্রে তাদের বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। এতে তারা নিয়মিত যাত্রী পরিবহন করতে না পারায় আয়-রোজগার হারাচ্ছেন। তারা বলেন, দিন এনে দিন খেয়ে সংসার চালান। হঠাৎ করে খেয়াঘাট এলাকা থেকে তাদের উচ্ছেদ করায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

এ সময় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া রিকশাচালকরা বলেন, তারা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চান না। তবে এ বিষয়ে বোরাক ও মোটরসাইকেল সমিতির সভাপতি ও সম্পাদকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রশাসনের কাছে তাদের দাবি, খেয়াঘাট এলাকায় রিকশা চালানোর সুযোগ নিশ্চিত করা এবং তাদের ওপর কোনো ধরনের হয়রানি বা বাধা সৃষ্টি করা হলে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। পরে রিকশাচালকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “ব্যাটারিচালিত রিকশা চালকদের অভিযোগটি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দলের আলোচনা সভা 

হয়রানি ও উচ্ছেদের প্রতিবাদে গলাচিপায় ব্যাটারীচালিত রিকশা চালকদের বি/ক্ষো/ভ; ইউএনওর কাছে অভিযোগ

আপডেট সময়: ০৬:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬