০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ডিবি পুলিশের বিশেষ অভিযান: লাউকাঠি বাজার থেকে ৫১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

পটুয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত ৯টা ৫ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের লাউকাঠি বাজার এলাকায় একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লাউকাঠি এলাকার আকাশ সিপাই ওরফে রাহাত (২১) এবং জুবায়েদ সাইদ ওরফে রাকিব (২০)। তারা উভয়ই পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লাউকাঠি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। এ সময় ওই দুই যুবকের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর গলাচিপায় দোকানে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৭ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

পটুয়াখালীতে ডিবি পুলিশের বিশেষ অভিযান: লাউকাঠি বাজার থেকে ৫১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময়: ১০:২৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬