০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, ওসিসহ আহত কয়েকজন

ঝালকাঠির নলছিটি উপজেলায় মামলার আসামি দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. সিরাজ মোল্লাকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে একটি মামলার আসামি সিরাজ মোল্লাকে গ্রেফতার করে। তাঁর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা পুলিশের কাছ থেকে জোরপূর্বক সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান।

এ সময় হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন। এতে ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পর দপদপিয়া এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযান চালানো হচ্ছে।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, হামলার ঘটনায় সংশ্লিষ্ট চারজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর গলাচিপায় দোকানে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৭ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, ওসিসহ আহত কয়েকজন

আপডেট সময়: ১০:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬