১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

“খেলাধূলায় গড়ি সুস্থ জাতি, স্বপ্ন দেখো খেলো জিতো” এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে ২দিনব্যাপি জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মিনার সংলগ্ন ঝাউতলা মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এর আয়োজনে এবং জেলা শিক্ষা অফিস এর সহযোগিতায় জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাউয়ুম।

জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল ও জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান।

এসময় জেলার ৮টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজারগণ, নতুন কুঁড়ি জেলার বিভিন্ন খেলাধূলার আহবায়ক এবংং সদস্যবৃন্দ, জেলা শিক্ষা অফিস এর গবেষনা কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, পরিদর্শক আবু হানিফ ও স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শারীরিক শিক্ষার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে বালক হ্যান্ডবল খেলায় পটুয়াখালী সদর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এবং বালিকা হ্যান্ডবল খেলায় শেরে বাংলা বালিকা মাদ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। কাবাডি বালক খেলায় দশমিনা উপজেলার সিকদারিয়া স্কুল এন্ড কলেজ এবং বালিকা কাবাডিতে গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

এ ছাড়া দাবা ও সাঁতার প্রতিয়োগিতায় ৮টি উপজেলা থেকে আগত বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা বিজয়ী হয়েছে, তারা আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় প্রতিযোগিতার খেলায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান।

Tag:
জনপ্রিয়

দায়িত্ব নিয়েই ইউএনও এবং ওসির সঙ্গে সাক্ষাৎ করলেন দশমিনা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান প্যাদা

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৬:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬