০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর কাটাখালী নদী থেকে এক অটোচালকের লা/শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পুলিশের; তদন্তে নেমেছে সিআইডি

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৪:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের কাটাখালী নদী থেকে জাকারিয়া শরীফ নামে এক ষটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া থাকতে পারে।

জানা গেছে, নিহত জাকারিয়া সদর উপজেলার উত্তর আউলিয়াপুর এলাকার মোসলেম আলী শরীফ বাড়ির রুহুল আমিন শরীফের বড় ছেলে। তিনি পেশায় একজন অটোচালক। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ১২ টার দিকে কাটাখালী নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “কাটাখালী নদীতে একটি মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। উদ্ধারের সময় মরদেহটির পরিচয় জানা যায়নি। পরে পরিচয় শনাক্ত করা হয়।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে রেখেছে কি না, তা সিআইডি পুলিশ তদন্তে নেমেছে।”

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীতে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন আইন-২৬ বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর কাটাখালী নদী থেকে এক অটোচালকের লা/শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পুলিশের; তদন্তে নেমেছে সিআইডি

আপডেট সময়: ০৪:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬