০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির নলছিটিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে শব্দদূষণ বিরোধী অভিযান; দুই পরিবহন চালককে জরিমানা

ঝালকাঠির নলছিটিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে দুই পরিবহন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আঞ্জুমান নেছা অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহারের দায়ে ঢাকাগামী বাউফল পরিবহন ও নিউ ইউনিক পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলাগুলোতে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দ করা হাইড্রোলিক হর্ন দুটি ধ্বংস করা হয়।

একই সঙ্গে শব্দদূষণের ক্ষতিকর দিক ও এর প্রতিরোধে করণীয় সম্পর্কে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন পরিবহনেও লাগানো হয় শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীতে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন আইন-২৬ বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে শব্দদূষণ বিরোধী অভিযান; দুই পরিবহন চালককে জরিমানা

আপডেট সময়: ০৮:২৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬