০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘২৪ এর গণঅভ্যুত্থান নিয়ে অনন্যা রহমান এর আবেগপূর্ণ একটি কবিতা “উৎসর্গ”

  • অনন্যা রহমানঃ
  • আপডেট সময়: ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩০৪ বার পড়া হয়েছে

উৎসর্গ

অনন্যা রহমান 

একটি স্বাধীন দেশ,
সবুজ শ্যামল, ছায়া সুনিবিড়, সোনালি আঁশের দেশ।
সেই দেশেতে আমি জন্মেছি,
সেই দেশেতেই আমি দেখেছি
পরিবর্তনের ডাকে ঘর ছেড়ে বেড়োতে এক দল তরুণকে।
দেখেছি পরিবারের একমাত্র ছেলের
প্রাণ উৎসর্গ করে দিতে
দেখেছি এক পা হারানো এক ছোট্ট ছেলের চাহনি।
মায়ের কাছে সেই ছেলের আকুতি আর্তচিৎকারে সিক্ত হাজারো প্রাণ,
সে যেন নিজেই এক বাংলাদেশ।
পরিবারের যেই ছেলেটি রুটিরুজি যোগাতো
আজ বুলেট বিদ্ধ তার মেরুদণ্ড।
তাও সে হাসিমুখে মেরুদণ্ড সোজা করে রেখেছে।
অবাক চোখে দেখে চলেছি
অদ্ভুত সেই দেশ।
যাকে বাঁচাতে উন্মুখ হয়ে আছে একদল তরুণ।
সোনার বাংলাদেশ দিতে জীবন উৎসর্গ করেছে যারা
তাদের প্রতি লাখো তরুনের বিনম্র শ্রদ্ধা।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর কমলাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত

‘২৪ এর গণঅভ্যুত্থান নিয়ে অনন্যা রহমান এর আবেগপূর্ণ একটি কবিতা “উৎসর্গ”

আপডেট সময়: ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪