০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনের বাস্তবতা নিয়ে একটি অসাধারণ কবিতা

পথের রেখা

মোঃ আনোয়ার হোসেন বাদল

দশ দিগন্ত বন্ধ হলে
দেড় হাত মাটির ঘর
তখন কীসে হিসেব রাখি
কীসের আপন পর?

পালক ছেড়া একটি পাখি
থুবরে পড়া মুখ
কারে তবে বলছি সোনাই
কার বুকেতে মুখ?

বৃষ্টি নাকি তোর শহরে
ভিজলো কেন চুল?
রৌদ্র-দুপুর এই শহরে
হরেক রকম ভুল।

ভুলের শালিক হুহু কাঁদে
আমার পাঁজর খায়
বুকের ভেতর একটা পাখি
হঠাৎ মরে যায়।

চোখের আলো নিভলে পরে
জ্বলে মনের আলো
আলোয় কেন পথ দেখিনা
পথ কি এতো কালো?

হারিয়ে যাবো খুব গোপনে
কেউ পাবেনা দেখা
খুঁজবে যারা তাদের লাগি
রইলো পথের রেখা।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর কমলাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত

জীবনের বাস্তবতা নিয়ে একটি অসাধারণ কবিতা

আপডেট সময়: ০৫:৩২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

পথের রেখা

মোঃ আনোয়ার হোসেন বাদল

দশ দিগন্ত বন্ধ হলে
দেড় হাত মাটির ঘর
তখন কীসে হিসেব রাখি
কীসের আপন পর?

পালক ছেড়া একটি পাখি
থুবরে পড়া মুখ
কারে তবে বলছি সোনাই
কার বুকেতে মুখ?

বৃষ্টি নাকি তোর শহরে
ভিজলো কেন চুল?
রৌদ্র-দুপুর এই শহরে
হরেক রকম ভুল।

ভুলের শালিক হুহু কাঁদে
আমার পাঁজর খায়
বুকের ভেতর একটা পাখি
হঠাৎ মরে যায়।

চোখের আলো নিভলে পরে
জ্বলে মনের আলো
আলোয় কেন পথ দেখিনা
পথ কি এতো কালো?

হারিয়ে যাবো খুব গোপনে
কেউ পাবেনা দেখা
খুঁজবে যারা তাদের লাগি
রইলো পথের রেখা।