১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে স্বামীকে হত্যার পর থানায় হাজির স্ত্রী

ষ্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী শহরের কলাতলা এলাকার ভাড়া বাসায় মীম আক্তার (১৯) নামের এক নারী তাঁর স্বামী রাকিবকে (৩০) কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। ১ মার্চ (শুক্রবার) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত মীমকে হেফাজতে নেওয়ার পাশাপাশি রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, মীম নামের এই নারী তাঁর স্বামীকে খুন করে পটুয়াখালী সদর থানায় গিয়ে দায়িত্বরত অফিসারকে বিষয়টি জানান। পুলিশ তাঁর কাছ থেকে বাসার ঠিকানা নিয়ে ঘটনাস্থলে এসে রাকিবের মরদেহ উদ্ধার করে। নিহত রাকিবের মাথায় কোপের চিহ্ন রয়েছে। রাকিবের বাবা নজরুল ইসলাম বলেন, ‘আসরের সময় রাকিব ও মীম বাসায় আসছে। আমি আসরের নামাজ পড়তে গেছি। নামাজ পরে এসে দেখি তারা বাসায়। আমার ছোট ছেলে এসে বলে বড় ভাইয়ের (রাকিব) গলার মধ্যে কেমন যেন শব্দ করে। এ খবর শুনে আমি মীমদের ঘরে গেলে মীম জানায় রাকিব ঘুমাচ্ছে। এ কথা শুনে ফিরে আসি। পরে আমি মাগরিবের নামাজ পরে ফিরে আসার পর ছোট ছেলে জানায়, রাকিবকে মেরে ফেলছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আহমাদ মাঈনুল হাসান বলেন, হত্যার বিষয়টি আশেপাশের লোকজন টের পায়নি। কেন কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালীতে স্বামীকে হত্যার পর থানায় হাজির স্ত্রী

আপডেট সময়: ০২:৫০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪