১২:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ডিবি’র অভিযানে যুবক আটক; পলাতক-১

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর টাউন কালিকাপুরে ডিবি’র অভিযানে ইয়াবাসহ মোঃ রাহাত বেপারী (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে এবং গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামী পালিয়ে যায়। আটক ওই যুবক জেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম হেতালিয়া আবাসন এলাকার মোঃ জলিল বেপারীর ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টাউন কালিকাপুর এলাকার রিপন দাসের মালিকানাধীন শুভ ফার্নিচারের সামনে থেকে রাহাত বেপারীকে ৫০পিচ ইয়াবাসহ আটক করেন এবং অপর আসামী পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ধৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর। তাই আমাদের এ অভিযান চলমান থাকবে।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালীতে ডিবি’র অভিযানে যুবক আটক; পলাতক-১

আপডেট সময়: ০৬:৫২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪