১২:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে চোরাই ব্যাটারি ও মিশুকসহ ডিবির জালে আটক-২

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর কলাতলা এলাকা থেকে চোরাইকৃত ৪টি ব্যাটারি ও একটি মিশুক গাড়িসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ওই এলাকা থেকে মোঃ মহাসিন খান (২৩) ও মোঃ ওমর ফারুক ওরফে সাগরকে (২৪) আটক করা হয়।

আটক মহসিন জেলার আউলিয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট আউলিয়াপুর এলাকার মো. সেলিম খানের ছেলে এবং ওমর ফারুক সাগর আউলিয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোঃ জলিল ডাক্তারের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, একটি ব্যাটারী চালিত মিশুক গাড়ীতে চোরাই ব্যাটারী বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/সঞ্জীব কুমার সরকার, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পটুয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের কলাতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে বাবরী মসজিদ সংলগ্ন মোঃ আলম মীরা’র ভাঙ্গারীর দোকানের সামনে থেকে মহাসিন খান ও ওমর ফারুক ওরফে সাগর নামে ২ যুবকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কমলা রংয়ের চারটি 250 AH ব্যাটারী এবং একটি মিশুক গাড়ি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা সাউথ বিডি নিউজ ২৪ কে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, আমরা এসব চোরচক্র নির্মূলে আমরা বদ্ধপরিকর।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালীতে চোরাই ব্যাটারি ও মিশুকসহ ডিবির জালে আটক-২

আপডেট সময়: ০৫:২৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪