১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় ১০ শিশুকে হাফেজ হওয়ায় সংবর্ধনা

রিপন মালী, বরগুনাঃ শিশু বয়সে হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করায় বরগুনার ১০ শিশুকে পাগড়ী প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে বরগুনার বাবে জান্নাত মাদ্রাসার ১০ শিশু শিক্ষার্থীকে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বাবে জান্নাত মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবর্ধিত শিশু শিক্ষার্থীরা (হাফেজ) হল- মো. ফয়জুল ইসলাম, মো. মুরাদ, আ. রহমান, মো. সাইফুল ইসলাম, মো. মাইনুল ইসলাম, মো. তানভীর হাসান, মো. আফ্ফান, মো. মুকিত, মো. সুলাইমান ও মো. মুনিম খান। সংবর্ধিত শিক্ষার্থীরা শিক্ষকদের দিকনির্দেশনা ও অভিভাবকদের অনুপ্রেরণায় এ সাফল্য অর্জন করতে পেরেছে বলে জানায়। তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করে।

প্রধান শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমান বলেন, এসব ছাত্রদের সাফল্য মাদ্রাসার জন্য গৌরবের। তাদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও মাদ্রাসার সকল কর্মকর্তা-কর্মচারীদের অবদান রয়েছে। তিনি এসব ছাত্রকে ভবিষ্যতে আরও ভালো সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

বরগুনায় ১০ শিশুকে হাফেজ হওয়ায় সংবর্ধনা

আপডেট সময়: ০১:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩