০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ভূয়া চিকিৎসক আটক; ১ মাসের কারাদণ্ড

মু. মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে নূন্যতম চিকিৎসা যোগ্যতা ছাড়াই দীর্ঘদিন ধরে ডায়াগনষ্টিক সেন্টার খুলে চিকিৎসা সেবা প্রদান করার অপরাধে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে ক্লিনিকটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড। একই সাথে অপর একটি প্রতিষ্ঠানের কাগজ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায়সহ সিলগালা করা হয়।

জানা গেছে, সারাদেশে অবৈধ ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধে চলমান অভিযানের ভিত্তিতে বুধবার সকাল ১১টা থেকে উপজেলার কালিশুড়ী ইউনিয়নের কালিশুরী বাজারে অভিযান চালিয়ে ফেয়ার মেডিক্যাল সার্ভিসেস ডায়াগনষ্টিকের সত্ত্বাধিকারী ও ভুয়া ডাক্তার মহিউদ্দিন আহম্মেদকে গ্রেপ্তারের পর কোন ধরনের জরিমানা ছাড়াই ১মাসের কারাদন্ড ও নিউলাইফ কেয়ার ক্লিনিকের সনদ না থাকায় প্রতিষ্ঠানের ৫ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন প্রকার মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট রাখা এবং লাইসেন্স না থাকায় ফেয়ার ডায়াগনস্টিকটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক কুমার কুন্ড।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড সত্যতা নিশ্চিত করে বলেন, কোন ধরনের সনদ ব্যতীত মেডিক্যাল প্রাক্টিস করার অপরাধে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর আওতায় তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag:
জনপ্রিয়

মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার অভিযোগ, অবশেষে পুলিশ পাহারায় দাফন সম্পন্ন

বাউফলে ভূয়া চিকিৎসক আটক; ১ মাসের কারাদণ্ড

আপডেট সময়: ০২:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪