০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় বিজিবির মামলা: আসামি ৫ হাজার ৮ জন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস এবং সরকারি সরঞ্জাম লুটের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মামলার আসামি ৫ হাজার ৮ জন।

গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন—গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহ-সভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালুসহ আরও দুজন।

বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে বিজিবির একটি দল টহল কার্যক্রম পরিচালনা করছিল।

এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় টহল দলটি। পথে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় বিজিবি সদস্যরা তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। হামলার সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

হামলায় বাধা দিতে গিয়ে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে আরও বলা হয়েছে, হামলা ও অগ্নিসংযোগে বিজিবির একটি পাজেরো জিপ এবং একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও আগুনে পুড়ে নষ্ট হয়।

এ ছাড়া অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট এবং একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও আনা হয়েছে।

এজাহারে এসব ঘটনায় মোট আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Tag:
জনপ্রিয়

খুলনার শিববাড়ী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা, মামলার প্রধান আসামি আকাশ গ্রেপ্তার

এবার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় বিজিবির মামলা: আসামি ৫ হাজার ৮ জন

আপডেট সময়: ০৩:০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬