১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তিন বিদ্যালয়ের দেয়ালে রাজনৈতিক স্লোগান

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ উঠেছে। একই রাতে ওই এলাকার আরও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতের দিকে এসব ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় বিদ্যালয়গুলোর স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে মধ্য সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় পেট্রোল বোমাসদৃশ একটি কাচের বোতল নিক্ষেপ করা হয়। একই সময়ে মধ্য সাউদের হাওলা, পশ্চিম কল্যাণ কলস এবং উত্তর-পশ্চিম বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান লেখা হয়।

বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস শুরুর আগে ভবনের কাছে কলাগাছের পাশে কাচের বোতল ও ভাঙা অংশ দেখতে পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। বিদ্যালয়ের বারান্দায় বস্তুটি নিক্ষেপের ফলে দেয়ালে কালো পোড়া দাগের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হানিফ জানান, গভীর রাতে স্থানীয় লোকজন বিকট শব্দ শুনতে পান। সকালে বিদ্যালয়ে এসে তাঁরা কাচের বোতলের ভাঙা টুকরো দেখতে পান। এ ছাড়া দ্বিতীয় শ্রেণির কক্ষের দরজার পাশের দেয়ালে পোড়া দাগ এবং বিদ্যালয়ের বিভিন্ন স্থানে রাজনৈতিক স্লোগান লেখা দেখতে পান।

এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর বলেন, কলাগাছিয়া ইউনিয়নের সাউদের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বিদ্যালয়ের দেয়ালে পোড়া দাগ, বিভিন্ন স্লোগান ও হুমকিমূলক কথা লেখা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা থানায় যোগাযোগ করেছেন।

কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যালয়গুলোতে পেট্রোল বোমাসদৃশ কাচের বোতল নিক্ষেপের খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি; শুধু দেয়ালে কালো দাগের সৃষ্টি হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag:
জনপ্রিয়

নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ গ্রেপ্তার ৮

গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তিন বিদ্যালয়ের দেয়ালে রাজনৈতিক স্লোগান

আপডেট সময়: ০৮:১৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬