১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে টিউবওয়েল শ্রমিক থেকে ‘ফকির’! ফার্মেসিতে বসে ঝাড়ফুঁক ও তাবিজ-কবজের নামে প্রতারণার অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জে চিকিৎসা শাস্ত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নিজেকে ‘ফকির’ ও ওঝা পরিচয় দিয়ে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে মো. বায়েজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় একটি ওষুধের দোকানে বসে ঝাড়ফুঁক ও তাবিজ-কবজের মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময়ের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযুক্ত মো. বায়েজিদ উপজেলার ৫ নম্বর কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুরা গ্রামের বাসিন্দা শের আলী হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি একই ইউনিয়নের গাজীপুরা বাজারের ‘নেছার ফার্মেসি’তে বসে নিয়মিত রোগী দেখছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রায় সাত বছর আগেও বায়েজিদ বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপনের শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু হঠাৎ পেশা পরিবর্তন করে নিজেকে আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি হিসেবে পরিচয় দিতে শুরু করেন তিনি। এরপর জটিল রোগ নিরাময়, মানসিক অবসাদ দূর করা এবং পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেন। বিশেষ করে গ্রামের সহজ-সরল নারী ও সাধারণ মানুষ তাঁর কথিত চিকিৎসার ফাঁদে পড়ছেন বলে অভিযোগ স্থানীয়দের। অলৌকিক চিকিৎসার কথা বলে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসাগত যোগ্যতা ও অনুমোদন ছাড়াই একটি ওষুধের দোকানে বসে এ ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কুসংস্কার ও অলৌকিক চিকিৎসার আশ্বাসে মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি প্রকৃত চিকিৎসা গ্রহণে বিলম্ব হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মো. বায়েজিদ। তাঁর দাবি, “আমি ব্যক্তিগতভাবে কোনো রোগী দেখি না। ফিরোজ নামের এক ব্যক্তি এখানে মূল চিকিৎসক হিসেবে রোগী দেখেন। আমি কেবল মাসিক বেতনে তাঁর সহকারী হিসেবে কাজ করি।”

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, “গ্রামীণ জনপদের সহজ-সরল মানুষই এ ধরনের অপচিকিৎসার বড় শিকার হন। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ রাসেল জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ মানুষকে অপচিকিৎসার ঝুঁকি থেকে রক্ষায় গাজীপুরা বাজারের কথিত চিকিৎসা কার্যক্রমের বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag:
জনপ্রিয়

নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ গ্রেপ্তার ৮

মির্জাগঞ্জে টিউবওয়েল শ্রমিক থেকে ‘ফকির’! ফার্মেসিতে বসে ঝাড়ফুঁক ও তাবিজ-কবজের নামে প্রতারণার অভিযোগ

আপডেট সময়: ০১:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬