১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর, কাগজপত্রে আগুন; পুড়ল তোরণ, ক্ষতিগ্রস্ত একাধিক দোকান

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায় ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড, ঘোনাপাড়া ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করা হয় এবং বিএনপির একটি তোরণে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

পরে তারা উপজেলার ঘোনাপাড়া বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী শাখায় হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং ব্যাংকের বিভিন্ন কাগজপত্রে আগুন দেন। এ ছাড়া রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও একটি দোকানেও ভাঙচুর চালানো হয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Tag:
জনপ্রিয়

নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ গ্রেপ্তার ৮

কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর, কাগজপত্রে আগুন; পুড়ল তোরণ, ক্ষতিগ্রস্ত একাধিক দোকান

আপডেট সময়: ০৩:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬