১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীতে জেলা যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৬:০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পটুয়াখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। নবগঠিত জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি ও সাধারণ সম্পাদক মো. রিমাইনুল ইসলাম রিমুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় শহরের ঝাউতলা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি।

এ সময় বক্তব্য দেন জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রিমাইনুল ইসলাম রিমু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে যুবদলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদল রাজপথে সোচ্চার থাকবে বলেও জানান তারা।

সমাবেশ শেষে ঝাউতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

এ সময় মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

Tag:
জনপ্রিয়

নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ গ্রেপ্তার ৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীতে জেলা যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আপডেট সময়: ০৬:০১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬