১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলে ঘন মেঘ, উত্তাল সাগর; পায়রাসহ চার সমুদ্র বন্দরে ২ নম্বর হুশিয়ারি সংকেত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় আকাশ ঘন মেঘে আচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘আকভান’ গত মধ্যরাতে পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় সর্বোচ্চ ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব বিবেচনায় উপকূলীয় এলাকার জেলে, মাছ ধরার ট্রলার ও নৌযান সংশ্লিষ্টদের আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Tag:
জনপ্রিয়

নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ গ্রেপ্তার ৮

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলে ঘন মেঘ, উত্তাল সাগর; পায়রাসহ চার সমুদ্র বন্দরে ২ নম্বর হুশিয়ারি সংকেত

আপডেট সময়: ০২:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬