১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় সভাপতির বাড়িতে হামলার প্রতিবাদে খুলনায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, জড়িতদের গ্রেফতারের দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের জিলানীর গোপালগঞ্জের বাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও হুঁশিয়ারি মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বুধবার (১৮ নভেম্বর) খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং সোনাডাঙ্গা মডেল থানা স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে কেন্দ্রীয় সভাপতির বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

এ সময় নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক সহিংসতা, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের দমিয়ে রাখার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।

তারা আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিলে খুলনা মহানগর ও সোনাডাঙ্গা মডেল থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ গ্রেপ্তার ৮

কেন্দ্রীয় সভাপতির বাড়িতে হামলার প্রতিবাদে খুলনায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, জড়িতদের গ্রেফতারের দাবি

আপডেট সময়: ১০:২০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬