১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: বিদেশি মদসহ ১৫ লাখ ৪৭ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

  • আঃ জলিল, যশোর:
  • আপডেট সময়: ১০:০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬২ বোতল বিদেশি মদসহ প্রায় সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৬২ বোতল বিদেশি মদ, ১০৩টি ভারতীয় শাড়ি, ৯টি কম্বল, ৮টি চাদর, ৫ কেজি জিরা, ৪৬ প্যাকেট ফুচকা, সাড়ে ১৩ কেজি কিশমিশ, ৭ প্যাকেট সোনপাপড়ি, ৪৯৮টি চকলেট, ১ কেজি আমসত্ত্ব এবং ৮২৮টি বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।

জব্দ করা চোরাচালান পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

অভিযানে জব্দ করা বিদেশি মদ ছাড়া অন্যান্য চোরাচালান পণ্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, জব্দ করা বিদেশি মদ পরবর্তী সময়ে ধ্বংস করার লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag:
জনপ্রিয়

নলছিটিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ গ্রেপ্তার ৮

বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: বিদেশি মদসহ ১৫ লাখ ৪৭ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট সময়: ১০:০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬