০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে পৃথকভাবে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি একপর্যায়ে নিলফা বাজারে পৌঁছালে সেখানে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরপর দুটি স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জানতে পেরেছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের ঘটনা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Tag:
জনপ্রিয়

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা, শহীদ হাদিস পার্কের দেয়ালে ‘যুবলীগ’ লেখা নিয়ে রহস্য ও নানা প্রশ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক

আপডেট সময়: ১০:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬