০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রকাশ্য মিছিল; বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ

গোপালগঞ্জ শহরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর জেলায় এটিই প্রথম প্রকাশ্য মিছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিল চলাকালে বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এসব মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কারও কারও মাথায় হেলমেটও ছিল। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন। দুপুর ২টার দিকে তাঁদের কর্মসূচি শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে জেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে থাকেন। পরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। মাঝিগাতী, কাঠি ও কাজুলিয়া ইউনিয়ন থেকেও নেতা-কর্মীরা মিছিল নিয়ে বেদগ্রাম হয়ে শহরে প্রবেশ করেন। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে আরেকটি মিছিল বের করা হয়।

মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে এসে একত্রিত হয়। পরে নেতা-কর্মীরা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে সেখানে উল্লাস করেন তাঁরা।

মিছিল চলাকালে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়।

একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।

পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ, প্রেসক্লাব ও কাশফুল রেস্টুরেন্টের সামনের সড়কে বিএনপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে সেগুলোতে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া টায়ার, কাঠ ও বাঁশ জড়ো করে শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বালানো হয়। মিছিলে বিভিন্ন বয়সী নারীদেরও অংশ নিতে দেখা গেছে।

এ সময় পুলিশের একটি এপিসির ওপর দাঁড়িয়ে কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে এপিসির পেছনের লুকিং গ্লাস এবং একটি পুলিশ বক্সের কাচ ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। এপিসির গায়েও লাল রং দিয়ে ‘জয় বাংলা’ ও ‘জয় শেখ হাসিনা’ লেখা হয়। এ ছাড়া শহরের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং প্রেসক্লাবে হামলার অভিযোগ পাওয়া গেছে।

কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে যান চলাচল বন্ধ ছিল। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।

রোববার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে প্রেস ব্রিফিং করেন বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় গত ১০ নভেম্বর গোপালগঞ্জে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। রোববার নতুন করে আরও তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে জেলায় মোট ছয় প্লাটুন বিজিবির ১৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ মোতায়েন করা হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্স এলাকায় দেড় থেকে দুই হাজার বা তারও বেশি মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে সেখানে ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি হয় এবং তাঁরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছিলেন বলে তাঁদের কাছে তথ্য ছিল। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। জেলার কোথাও যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা নাশকতা সৃষ্টি না হয়, সে জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পরে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সকালে গোপালগঞ্জে পৌঁছে পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিস্থিতি মোকাবিলায় জেলায় ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল। তাঁদের পাশাপাশি এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করেন।

তিনি জানান, পিকেটিং ও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পর্যাপ্তসংখ্যক মোবাইল পেট্রোল টিমও মোতায়েন করা হয়। তাঁর দাবি, এ কারণে জাতীয় মহাসড়কে এক মিনিটের জন্যও যান চলাচল বন্ধ হয়নি। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

ডিআইজি আরও বলেন, গোপালগঞ্জ সদর ছাড়াও জেলার চারটি পৌরসভা ও উপজেলা শহরে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। সাধারণ মানুষের নিরাপত্তা এবং সরকারি স্থাপনাসহ গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পুলিশ কাজ করেছে। জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলা থেকেও পুলিশ সদস্য এনে দায়িত্বে নিয়োজিত করা হয়।

তিনি বলেন, পরিস্থিতির ঝুঁকি পর্যালোচনা করে প্রতিদিনই নিরাপত্তা পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। আগামী দিনগুলোতেও সরকারি সম্পদ, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সর্বোপরি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

দিনভর কর্মসূচি, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

Tag:
জনপ্রিয়

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা, শহীদ হাদিস পার্কের দেয়ালে ‘যুবলীগ’ লেখা নিয়ে রহস্য ও নানা প্রশ্ন

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রকাশ্য মিছিল; বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ

আপডেট সময়: ১১:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬